দক্ষিণ 24 পরগণা জেলা জুড়ে ধীরে ধীরে আমফানের প্রভাব পড়তে শুরু করেছে। এ দিন সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগণা নামখানা, সাগর, কাকদ্বীপ সহ সুন্দরবনে এনডিআরএফ এর কর্মীরা হাজির হয়েছে। আরফান এর প্রভাবে বৃষ্টির পাশাপাশি শুরু হয়েছে ঝড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগণা জেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন উপকূলবর্তী এলাকায় মানুষজনদের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হচ্ছে তার পাশাপাশি যে সমস্ত কাঁচা বাড়িতে মানুষজন বসবাস করছে তাদেরকেও সচেতন করার কাজ চালাচ্ছে প্রশাসনের আধিকারিকরা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমান আরো বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই মৎস্যজীবীদের সমুদ্র বা নদীর উপর যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




















