
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২৮ শে আগস্ট : দমদম বাবু তলায় কোস্টগার্ড অফিসারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় সুত্রে জানা যায়, কর্মসূত্রে গুজরাটে থাকেন কৌশিক দে, তার স্ত্রী এবং তার ছেলে। বাড়িতে ছিলেন না কেউ।প্রথমে নজরে পড়ে প্রতিবেশীদের। প্রতিবেশীরা মঙ্গলবার সন্ধ্যেবেলায়, কৌশিকবাবুর ফ্ল্যাটের তালা ভাঙ্গা থাকায় খবর দেওয়া হয় কৌশিক বাবু দের আত্মীয়দের। তারা বাড়িতে এসে দেখে আলমারি লন্ডভন্ড করা, ভাঙা অবস্থায় পড়ে আছে। খোয়া গিয়েছে দেড় লক্ষ টাকার সোনার গহনা এবং বেশ কয়েক হাজার নগদ টাকা। সবমিলিয়ে দু লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামারডাঙ্গা ফাঁড়ির পুলিশ। রীতিমত এই ঘটনায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের মনে।প্রশ্ন উঠছে কি করে একটি জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটছে। পুলিশ এ বিষয়ে খতিয়ে দেখছে।



















