দলবদলের জল্পনায় তোলপাড় রাজনীতি, রাঘব চাড্ডাকে ঘিরে আপ-বিজেপি টানাপোড়েন

দলবদলের জল্পনায় তোলপাড় রাজনীতি, রাঘব চাড্ডাকে ঘিরে আপ-বিজেপি টানাপোড়েন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – রাজনৈতিক মহলে জোর জল্পনা, Raghav Chadha কি তবে দলবদল করে বিজেপিতে যোগ দিতে চলেছেন? গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এই আবহে কড়া পদক্ষেপ নিল Aam Aadmi Party। দলের সুপ্রিমো Arvind Kejriwal রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যসভায় দলের জন্য বরাদ্দ সময়েও যাতে তিনি বক্তব্য রাখতে না পারেন, সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই বিতর্কের মাঝেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, নিজের সোশ্যাল মিডিয়া থেকে প্রধানমন্ত্রী Narendra Modi ও বিজেপিকে নিয়ে করা পুরনো সমালোচনামূলক পোস্ট মুছে ফেলেছেন রাঘব চাড্ডা। বিষয়টি প্রকাশ্যে আনেন আপের প্রবীণ নেতা Saurabh Bharadwaj। তিনি দাবি করেন, চাড্ডার এক্স (টুইটার) টাইমলাইন থেকে বিজেপি ও মোদিকে নিয়ে করা সমস্ত পুরনো সমালোচনা গায়েব হয়ে গিয়েছে, বরং এখন সেখানে প্রধানমন্ত্রীর প্রশংসাসূচক পোস্টই দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, এটি শুধুমাত্র সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং একটি সুপরিকল্পিত ইমেজ বদলের ইঙ্গিত।
যদিও এই সমস্ত জল্পনার মধ্যে এখনও দল ছাড়ার বিষয়ে সরাসরি কিছু বলেননি রাঘব চাড্ডা। তাঁর বক্তব্য, তিনি সংসদে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরেছেন, সেটাই কি তাঁর অপরাধ? তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, চাড্ডাকে সরিয়ে রাজ্যসভায় দলের উপনেতার দায়িত্ব দেওয়া হয়েছে অশোক মিত্তলকে। এই সিদ্ধান্তের পর থেকেই বিতর্ক আরও তীব্র হয়েছে। আপের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, রাঘব শুধুমাত্র সুবিধাজনক বিষয়গুলোই সংসদে তুলছিলেন, যা কেন্দ্রের সমালোচনা এড়িয়ে যাওয়ার কৌশল।
এই প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী Bhagwant Mann বলেন, বিরোধী দলে থাকলে অনেক সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিতে হয়। দলের নীতি না মেনে চললে তা বিরোধী রাজনীতির পরিপন্থী। ফলে সব মিলিয়ে রাঘব চাড্ডাকে ঘিরে তৈরি হওয়া এই জল্পনা আপ ও বিজেপির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top