
নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২৪শে জুন :দলীয় বৈঠক চলাকালীন বিজেপি কর্মীদের ওপর হামলা ও বোমাবাজি চালানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার মদনপুরে।সূত্রের খবর,নদীয়ার মদনপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার রাতে মিটিং করছিলেন বিজেপি কর্মীরা।অভিযোগ,সেই মিটিং চলাকালীন কয়েকজন দুস্কৃতী মুখে কালো কাপড় বেঁধে এসে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় ও বোমাবাজি করে।ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী।তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের কল্যাণী JNM হাসপাতালে ভর্তী করা হয়েছে।বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতী বাহিনী এই হামলা চালিয়েছে।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















