দলের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করায় বেধড়ক মার তৃণমূল কর্মীদের

দলের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ করায় বেধড়ক মার তৃণমূল কর্মীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা ,১৯ই আগস্ট : দিনের পর দিন এলাকায় উন্নয়ন হচ্ছে না। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোন কিছুরই উন্নতি হয়নি গত কয়েক বছরে। পঞ্চায়েতের টাকা পয়সা সবই এলাকার তৃণমূল নেতারা তছরুপ করছেন। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী।

আর সেই প্রতিবাদের কারণেই রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে সেই সমস্ত তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলো এলাকার তৃণমূল নেতা তপু মাহাতো, মোর্তাজা গাজী ও তাদের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর পেটুয়াখালী গাজী পাড়ায়।

এই ঘটনায় এক মহিলা সহ মোট ছয়জন জখম হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে রাতেই বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top