দশম শ্রেণীর ছাত্রীকে ভয় দেখিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ,গ্রেফতার গৃহ শিক্ষক

দশম শ্রেণীর ছাত্রীকে ভয় দেখিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ,গ্রেফতার গৃহ শিক্ষক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বাঁশদ্রোনি,৯ ই জুলাই :দশম শ্রেণীর ছাত্রী কে ভয় দেখিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হলো গৃহ শিক্ষক রাজীব চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। বাঁশদ্রোনি থানায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের ১/ ৬ ধারায় এবং ভয় দেখানোর জন্য ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ গৃহ শিক্ষকতা সুযোগে মেয়ে টির বাড়িতে গিয়ে মেয়ে টিকে পিস্তল এর কার্তুজ দেখিয়ে ভয় দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছে ওই শিক্ষক।এমনি কি মেয়েটির আরো বন্ধু দের কেও ভয় দেখাতো বলে অভিযোগ । অভিযুক্তকে মঙ্গলবার আলিপুর জেলা ও দায়রা আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলি মাধবী ঘোষ জানান পুলিশের পক্ষ থেকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়, অতিরিক্ত জেলা বিচারক সোনিয়া মজুমদার আগামী ১৭ ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top