দাঁড়িপাল্লা সবজি,মাছ নিয়ে ব্যবসায়ীরা রাস্তায়,ব্যাহত যান চলাচল

দাঁড়িপাল্লা সবজি,মাছ নিয়ে ব্যবসায়ীরা রাস্তায়,ব্যাহত যান চলাচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৯ই সেপ্টেম্বর :সাত সকালে শকুন্তলা পার্ক এর মেন রাস্তার উপরে বসলো বাজার । দাঁড়িপাল্লা সবজি,মাছ নিয়ে দোকানদারেরা রাস্তার উপরে বসে পড়লেন,বন্ধ হয়ে গেল যান চলাচল। ঘটনা টি ঘটেছে পর্ণশ্রী থানার শকুন্তলা পার্কে। শকুন্তলা পার্কের এই বাজার টি বহু পুরানো ,কিন্তু বাজারী ভিতরের অবস্থা খুব খারাপ ,চারদিক দিয়ে মাথার উপরে প্লাস্টার খসে পড়ছে, জল নেই বাজারে, কেএমসি থেকে ঠিক মতো পরিষ্কার করেনা । যে দল আসে বলে বাজার ঠিক করে দেবে কিন্তু কেউ করেন না। ২০১৬ সালে বলা হয়েছিল কেএমসি থেকে যে বাজার নতুন করে তৈরি করে দেওয়া হবে তা করা হইনি। তাই আজ সকাল ৯.৩০ বাজারের দোকান দারেরা রাস্তায় মাছ সবজি নিয়ে বিক্ষোভ দেখায় ও রাস্তা অবরোধ করে । তারা জানায় বাজার না ঠিক করা হলে বাজার নিয়ে তারা রাস্তার মধ্যে দোকান চালাবে রাস্তা বন্ধ করে। তারা জানায় বাজার এর যা অবস্থা তাতে ক্রেতা রাও ঢুকতে চাইছেন বাজারে । মাথার উপরে প্লাস্টার খসে পড়ে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় দোকান লাগলো দোকানদাররা ও ক্রেতা রাও রাস্তার মাঝে বসা দোকান দার দের থেকে সামগ্রী কিনলো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top