দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের,মৃত ২ আহত ১

দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা অ্যাম্বুলেন্সের,মৃত ২ আহত ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৮ শে আগস্ট : পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে ৬ নং জাতীয় সড়কে লরির সাথে সংঘর্ষ হয় এক অ্যাম্বুলেন্সের। স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নং জাতীয় সড়কে একটি লরি দাঁড়িয়েছিল। আর তারই পিছনে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্স। ওই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয় অ্যাম্বুলেন্স চালক। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীনে রয়েছেন। বুধবার ভোর ৪.৪০ নাগাদ কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি। ঘুমের ঘোরে ঘটে যায় ওই পথদুর্ঘটনা। ডেবরার ৬ নং জাতীয় সড়কের চন্ডাবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে অনুমান। দুর্ঘটনার পরেই লরিটির চালক ওই স্থান থেকে লরি নিয়ে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি ডেবরা থানায় নিয়ে আসা হয়েছে, এমনটাই জানিয়েছে এন এইচ কর্তৃপক্ষ। মৃতদের বাড়ী মেদিনীপুর শহরের অশোকনগর ও আনন্দপুর থানা এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ডেবরা থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহগুলিকে ময়না তদন্তে পাঠায় ডেবরা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top