
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২৭ এপ্রিল, বসিরহাট মহকুমার মিনাখা থানার বকচারা এলাকায় আজ সকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয়।সোমবার সকাল থেকে রাস্তায় ফেস্টুন ব্যানার নিয়ে প্রায় পাঁচ শতাধিক মৎস্যজীবী পরিবারের মহিলা পুরুষ সঙ্গে বাচ্চা থালা গ্লাস নিয়ে রাস্তায় বসে পযেছেন। তাদের অভিযোগ মেছো ভেরির মালিক হামিদ আলী মোল্লা সহ বেশকিছু ভেড়ির মালিক রা। তাদের ভেড়িতে মাছ চাষ করে নিয়েছেন। তার পারিশ্রমিক দেননি এইরকম ৫০০ পরিবারের চার বছর ধরে তার দাদন বাবদ প্রায় ৩০ লক্ষ টাকা পান ব্যবসায়ীদের কাছে। মালিকদের কাছে চার বছর ধরে কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা তাদের শ্রমের বরাদ্দ অর্থ কিছুতেই পারছেনা। তাই আজ বসিরহাট মালঞ্চ রোডের বকচর এলাকায় পথ অবরোধ শুরু করেছেন।
তাদের দাবি, এই মুহূর্তে দেশে রাজ্যে লকডাউন চলছে।দৈনন্দিন জীবনের রুজি-রোজগার হারিয়েছেন। একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে খাবার সমস্যায় পরেছেন। মৎস্যজীবীরা উভয় সংকট মুহূর্তে এই অর্থ তাদের দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না দেবেন এর সঠিক সুরুহা না হবে ততখন তাদের এই অবরোধ চলবে। ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ এসেছে।এই অবরোধ মৎস্যজীবীরা সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার সচেতনতা বার্তা সামনে রেখে বিক্ষোভে নেমেছেন মৎস্যজীবীরা



















