দাসপুরের পর এবার করোনা আক্রান্তের হদিশ ঘাটালে, আতঙ্কে এলাকাবাসী

দাসপুরের পর এবার করোনা আক্রান্তের হদিশ ঘাটালে, আতঙ্কে এলাকাবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল, জেলার দাসপুরের পর এবার করোনা আক্রান্তের হদিশ ঘাটালে।ঘাটাল পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকা এক যুবকের করোনা সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেলো।পেশায় বেসরকারি অ্যাম্বুলেন্স চালক। ওই যুবকের করোনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

যুবকের বাড়ি ঘাটাল থানার রাধানগর এলাকায়।ঘাটাল পৌর এলাকায় একাই একটি ভাড়া বাড়িতে থাকতো ওই যুবক।ঘাটাল হাসপাতালে বেসরকারি অনেক অ্যাম্বুলেন্সের মতোই ওই যুবকও রোগী নিয়ে যাতায়াত করতো।গত তিন চারদিন আগেই ওই যুবককে জ্বর অবস্থায় মেদিনীপুর নিয়ে যাওয়া হয়।আজই তার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর সামনে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top