দাসপুরে মৃতদেহ ফ্রিজে রেখে সম্পন্ন হলো বিয়ে

দাসপুরে মৃতদেহ ফ্রিজে রেখে সম্পন্ন হলো বিয়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জ্যেঠিমার মৃতদেহ ফ্রিজে রেখে বিয়ে সম্পন্ন করেছেন ভাইপো সৌরেন আলু। সোমবার অসুস্থতা জনিত কারণে রিতা আলুর মৃত্যু হলেও তাঁর ছয় মেয়ে বাইরে থাকায় পরিবারের পক্ষ থেকে দেহ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার শোকের আবহেই একটি ক্লাবের ফ্রিজে মৃতদেহ রেখে বিয়ের যাবতীয় নিয়ম ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। মৃতদেহকে কেন্দ্র করে এলাকায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। অন্যদিকে ক্লাবঘরে দেহ রাখা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। অমানবিকতার অভিযোগ উঠলেও পরিবারের দাবি, বাধ্য হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
পরিবার জানিয়েছে, বুধবার মেয়েরা পৌঁছালে রিতা আলুর শেষকৃত্য সম্পন্ন হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top