দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৪ শে আগস্ট : দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই।ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার অন্তর্গত সুলতানপুর গ্রামে। বিধায়কঅভিযোগ করেন গতকাল তিনি সন্ধ্যেবেলায় দিদিকে বলো কর্মসূচির প্রচারে জন্য ঘাটালের সুলতানপুরে গিয়েছিলেন l

সেই সময় বেশ কয়েকজন বিজেপি সমর্থক তাদের উপর চড়াও হয়। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগও করেছেন তিনি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ।ঘটনায় পুলিশে খবর দিলে ঘাটাল থানার পুলিশ এসে দুজন বিজেপি সমর্থককে গ্রেফতার করলে পরিস্থিতি আরও জটিল হয়, উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীদের মধ্যে।

পরিস্থিতি বেসামাল দেখে এক তৃণমূল কর্মীর বাড়িতে আশ্রয় নেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ,ব্লক সভাপতি দিলীপ মাঝি সহ তৃণমুল নেতা কর্মীরা।ঘাটাল থানার ওসি ও মহকুমা পুলিশ আধিকারিক কল্যাণ সরকার এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিধায়ককে সুলতানপুর গ্রাম থেকে উদ্ধার করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top