
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ মার্চ, দিদিকে বল কর্মসূচি শেষ না হতেই বাংলার গর্ব মমতা বন্দোপাধ্যায়ের নতুন কর্মসূচি শুরু হল জেলায়-জেলায় । রাজারহাটের বিধায়ক তথা মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজ্যসভার সাংসদ দোলা সেন এর উদ্যোগে , বাগুইহাটি তে আরতি সিনেমা হলের কাছে সমস্ত কর্মীদের নিয়ে নতুন কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন দমদমের লোকসভার সাংসদ সৌগত রায় রাজারহাট পৌর নিগমের পৌর পিতা, পৌর মাতা ও দক্ষিণ দমদম পৌরসভার বেশকিছু পৌর পিতা ,পৌর মাতাগণ। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীবৃন্দ।


















