
নিজস্ব সংবাদদাত,কলকাতা,৩০ শে জুন :দিনে দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক হাতে দা নিয়ে নিউটাউন এর গৌরাঙ্গ নগরের এক ব্যবসায়ী মনোরঞ্জন মন্ডলকে কোপাতে যায়। হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। তাকে ধরে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা। গণধোলাই এর পর দড়ি দিয়ে ওই যুবককে বেঁধে রাখা হয়। খবর দেওয়া হয় নিউটাউন থানার পুলিশকে। কেন ওই ব্যবসায়ীর উপর হামলা সে বিষয়ে কিছু বলতে পারেননি ওই ব্যবসায়ী।
অভিযোগ, এর আগেও কয়েকবার এই ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছিল ওই যুবক। যুবকের নাম রমেশ গাইন। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।



















