
নিজস্ব সংবাদদাত,কলকাতা, ৩০ শে জুন :গত শুক্রবার বেহালার কাউন্সিলরদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করার পরেও বেহালায় তৃণমূল কর্মীদের মধ্যে ভাঙ্গন। শনিবার বিজেপি নেতা সায়ন্তন বসুর হাত ধরে প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন, এরপর আজ রবিবার বিজেপি নেতা দিলীপ ঘোষের হাত ধরে প্রায় দেড় হাজার জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। রবিবারের বিজেপিতে যোগদান মেলায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি বলছেন পুলিশ আমার কথা শুনছে না পুলিশকে আপনারা চোর তোলাবাজ সাজিয়েছেন পুলিশ কাট মানি নিচ্ছে সেই পুলিশ এখন পাবলিকের কাছে প্যাদানি খাচ্ছে,

পুলিশকে দেখে লোক রাস্তায় তারা করছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। প্রশান্ত কিশোর বলে একজন এসেছেন তিনি কন্টাক্ট নিয়েছেন টিএমসি কে জেতাবার, এখন মমতা ব্যানার্জির সরকার এক্সপায়ারি সরকার। এখন এম এল এ দের বাড়ির সামনে পুলিশ পাহারা বসাতে হচ্ছে, যাতে তারা দল থেকে বেরিয়ে আবার বিজেপিতে না যায়। প্রচুর কাউন্সিলর এমএলএ রা বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে রয়েছেন



















