দিল্লিতে ঠিকাদারি সংস্থার হাতে আটকে থাকা যুবককে বাড়ি ফিরিয়ে আনলো বিজেপি জেলা নেতৃত্ব

দিল্লিতে ঠিকাদারি সংস্থার হাতে আটকে থাকা যুবককে বাড়ি ফিরিয়ে আনলো বিজেপি জেলা নেতৃত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২৩ শে আগস্ট :দিল্লিতে ঠিকাদারি সংস্থার হাতে আটকে থাকা যুবককে উদ্ধার করে রায়গঞ্জে পরিবারের হাতে তুলে দিল বিজেপি জেলা নেতৃত্ব। দীর্ঘদিন পরে নিজের বাড়িতে ফিরতে পেরে খুশী ভিনরাজ্যে কাজে যাওয়া রায়গঞ্জ উদয়পুর গ্রামের যুবক অমর রায়। শুক্রবার আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন থেকে নেমে রায়গঞ্জের উদয়পুরে বাড়িতে ফিরল অসুস্থ যুবক অমর রায়।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি লেবার এজেন্টের মাধ্যমে দিল্লিতে লেবারের কাজে যায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার উদয়পুর গ্রামের বাসিন্দা যুবক অমর রায়। সেখানে সুরজ কুমার নামে এক এজেন্টের অধীনে সপ্তাহে এক হাজার টাকা হাজিরা হিসেবে কাজ শুরু করে সে। কাজের তুলনায় টাকা বেশি নিয়ে নেওয়া এবং অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার খরচ করানো বাবদ ১১ হাজার টাকা অমরের কাছ থেকে পাওনা ছিল ওই এজেন্টের। টাকা দিতে না পারায় তাকে দিল্লিতেই আটকে রাখা হয়। অঅভিযোগ, ওই ঠিকাদারি সংস্থা অমরের বাড়িতে ফোন করে টাকা দাবি করে। হুমকি দেয় টাকা না দিলে অমরকে ছাড়া হবেনা। অভিযোগ, অমরের উপর শারীরিক ও মানসিক নির্যাতনও চালায় ওই ঠিকাদারি সংস্থা। এরপর অমরের পরিবার রায়গঞ্জে জেলা বিজেপি নেতৃত্বের কাছে সহায়তার জন্য আবেদন করেন। বিজেপির জেলা কিশান মোর্চার কার্যকরি সদস্য বাবাই নন্দী জেলা বিজেপি নেতৃত্বের মাধ্যমে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সাথে যোগাযোগ করেন। দিল্লির বিজ্রপি নেতৃত্ব ফোনের সুত্র ধরে ওই ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করে তাদের পাওনাগণ্ডা মিটিয়ে দিয়ে অমর রায় নামে রায়গঞ্জের ওই যুবককে ছাড়িয়ে নিয়ে আসে। বৃহস্পতিবার তাঁকে রায়গঞ্জগামী আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেনের কামরায় তুলে দেয় দিল্লি বিজেপি নেতৃত্ব। শুক্রবার বেলা ১টায় রায়গঞ্জ স্টেশনে ট্রেন থেকে নামে অমর। তাকে স্টেশনে নিতে আসেন জেলা বিজেপির অন্যতম সদস্য বাবাই নন্দী সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তাঁকে পৌঁছে দেওয়া হয় উদয়পুরে তার বাড়িতে। এতদিন বাদে বাড়িতে ফিরতে পেরে খুশী অমর ও তার পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top