দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক আজ, বাড়ছে রাজনৈতিক জল্পনা

দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠক আজ, বাড়ছে রাজনৈতিক জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি:

দিল্লির বঙ্গভবনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআইয়ের একাধিক সাংসদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন এই বৈঠকের দিকেই। বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যেরও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তাঁরা এনসিপিআইতেই থাকবেন, নাকি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন, তা নিয়েও নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে কোনও পক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে সংসদের বাদল অধিবেশন শুরুর সময় দিল্লিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ অন্যদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে সেই বৈঠক স্থগিত হয়ে যায়। পরে কলকাতায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হলেও তার বিস্তারিত প্রকাশ্যে আসেনি।

সূত্রের দাবি, স্থগিত হয়ে যাওয়া সেই বৈঠকের বিষয়বস্তু নিয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top