দিল্লি সফরে আমন্ত্রণ তারেক রহমানকে, শুভেচ্ছা জানালেন মোদি

দিল্লি সফরে আমন্ত্রণ তারেক রহমানকে, শুভেচ্ছা জানালেন মোদি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী Tarique Rahman-কে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণের পর তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার অধ্যক্ষ Om Birla। সেই সময়ই তারেক রহমানের হাতে মোদির শুভেচ্ছাবার্তা ও আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়।
চিঠিতে মোদি বাংলাদেশের সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিএনপির জয় এবং নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি লেখেন, এই বিজয় বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য এক গুরুত্বপূর্ণ জনসমর্থন।
পাশাপাশি মোদি তাঁর চিঠিতে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমাকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি উল্লেখ করেন, ভারতে তাঁদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে Bangladesh Nationalist Party (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের অধিকার পায়। দীর্ঘ ২০ বছর পর দলটি ক্ষমতায় ফিরেছে। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন ওম বিড়লা ও বিদেশ সচিব Vikram Misri।
শুধু ভারত নয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি Mohamed Muizzu এবং ভুটানের প্রধানমন্ত্রী Tshering Tobgay। শপথের পর তাঁরা নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
এদিন তারেক রহমানের পাশাপাশি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে আরও ৪৯ জন শপথ নেন। যদিও বিএনপির কয়েকজন সিনিয়র নেতা মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের তরফে জানানো হয়, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা:
১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২) নজরুল ইসলাম খান
৩) রুহুল কবির রিজভী
৪) ইসমাইল জবিউল্লাহ
৫) রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা:
১) হুমায়ুন কবির
২) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম
৩) জাহেদ উর রহমান
৪) ড. মাহাদি আমিন
৫) রেহান আসিফ আসাম
নয়া সরকারের সূচনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে বলেই কূটনৈতিক মহলের অভিমত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top