
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ৫ মার্চ, দিল্লীর গণহত্যার প্রতিবাদে কদম্বগাছি ও আমডাঙায় মাদার ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্বোগে ধিক্কার মিছিল বের হয়।
দিল্লীর গণহত্যার প্রতিবাদে কদম্বগাছি যুব তৃণমূলের উদ্বোগে টাকি রোডে ও আমডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল বের করা হয়। এদিন ওই মিছিলে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল,বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান ও কদম্বগাছি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহাবুব হাসান।


















