দীঘা -নন্দকুমার জাতীয় সড়কে উল্টে গেল মাছ বোঝাই পিকআপ ভ‍্যান , আহত ৩

দীঘা -নন্দকুমার জাতীয় সড়কে উল্টে গেল মাছ বোঝাই পিকআপ ভ‍্যান , আহত ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,১৬ই সেপ্টেম্বর: সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার মারিশদা সমবায় সমিতির পাশে বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মাছ বোঝাই পিকাপভ‍্যান । এই ঘটনার জেরে আহত হয়েছে গাড়ির চালক সহ দুই জন খালাসী ।
জানা গেছে, এদিন সকালে দীঘা দিক থেকে আসা নন্দকুমারগামী একটি মাছ বোঝাই পিকাপভ‍্যান এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায় । স্থানীয়রা এই ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহত চালক ও দুই খালাসীকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয়রা একত্রিত ঘন্টাখানেক অপ অবরোধ । ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ছুটে এসে স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তোলে । গাড়িটিকে আটক করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top