
নিউজ ডেস্ক,শিলিগুড়ি: দীপাবলীতে শব্দবাজি বিরুদ্ধে অর্থাৎ দীপবলীতে একটি পদযাত্রা করে স্বেচ্ছাসেবী সংগঠন।শনিবার বিকেলে বাঘাযতীন পার্ক থেকে এই এই পদযাত্রা বের করা হয়। এদিন এই পদযাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন্ত সহায়।
দূর্গাপূজো হোক বা কালিপুজো আর দীপাবলি মানেই শব্দবাজির ছাড়া বেমানান।এদিন শহরের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই পদযাত্রায় পা মেলান।এদিন মহকুমাশাসক সুমন্ত সহায় জানালেন, ” শান্তিপূর্ন ভাবে যাতে দীপাবলি উপভোগ করা যায় তাই আমরা শব্দবাজির বিরুদ্ধে এই পদযাত্রা করছি। এত পদক্ষেপ নেওয়ার পরও শহরে শব্দবাজি ফাটে।তার জন্য শহরের মানুষকে আরও সচেতন হতে হবে।কারণ মানুষের অসচেতনতার জন্যই এভাবে শব্দবাজি ফাটে।আমরা চাই শব্দবাজি পুরোপুরিভাবে বিলুপ্ত হোক। আর শান্তি পূর্নভাবে যেন দীপাবলী পালন করা হয়।পুলিশ তার নিজের কাজ করছে তারা বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজিও ধরেছে।তবুও অনেক সময় বাজারে শব্দবাজি পাওয়া যায়।সেগুলো যাতে শহরের মানুষ বর্জন করেন এই আবেদন থাকবে”।



















