
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের মাটি ছুঁইল ৩২টি ট্রলার। 4 জুলাই কাকদ্বীপের মৎস্য বন্দর থেকে প্রায় ১৫০টি ট্রলার গভীর সমুদ্র পাড়ি দিয়েছিল মাছের সন্ধানে। এরপর ৬ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে সব ট্রলার উপকূলে ফিরে এলেও, চারটি ট্রলার সমুদ্রে ডুবে যায়।এছাড়াও প্রায় ৩২টি ট্রলার ভারতীয় জল সীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েছিল। এই ট্রলার গুলি বাংলাদেশের পটুয়াখালী বন্দরে ছিল। আজ সেই ৩২ ট্রলারকে বাংলাদেশের সরকার ভারতে ফিরিয়ে দেয়। সকাল আটটা নাগাদ সেই ৩২টি ট্রলার কাকদ্বীপের মৎস্য বন্দরে ঢোকে**।



















