
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১লা অক্টোবর :দীর্ঘ সাত বছর পরে বাংলাদেশের পদ্মার ইলিশ এল বাংলায় l পূজার মুখে ভোজন পিপাসু বাঙালিদের জন্য সুখবর l বাংলাদেশ সরকার ২০১২ সাল ইলিশ এক্সপোর্ট বন্ধ করে দেয় l দীর্ঘ সাত বছর পরে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ পাঠানো সিদ্ধান্ত নেয় l সেই মতই সোমবার রাত আটটায় পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করলে আট গাড়ি ইলিশ মাছ l আনুমানিক ৩০. ৫ টন ইলিশ পৌছাল l



















