
দীর্ঘ ৯৬ বছর অক্লান্ত পরিষেবা দেওয়ার পর চিরতরে বিশ্রামে গেল হৃষীকেশের সুবিখ্যাত ঝুলন্ত সেতু লক্ষ্মণঝোলা। বৃদ্ধ এই সেতু পর্যটকের ভার বহনে অক্ষম, জানিয়ে দিল বিশেষজ্ঞরা। শুক্রবার থেকে সেতুর ওপর দিয়ে সমস্তরকম যান চলাচলের পাশাপাশি বন্ধ করে দেওয়া হল পর্যটকদের যাতায়াতও। সেতুটি আর সারানো সম্ভব নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে।


















