নিজস্ব সংবাদদাতা ১০ফেব্রুয়ারি ২০২১ বহরমপুর নিমাই ছয় ভাই লেন এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পুলিশ অফিসারের বাড়িতে। নওদা থানায় কর্মরত এ এস আই চিন্ময় মজুমদার এবং তাঁর পরিবার বাড়িতে না থাকায় চুরির ঘটনা ঘটে।
তিনি জানান তাঁর শাশুড়ি মা মারা যাওয়ার জন্য বাড়িতে কেউ ছিল না সেই সুযোগেই চুরি হয়েছে বলে তিনি মনে করছেন। চিনময় বাবু স্ত্রী-সন্তান ও তাঁর মাকে নিয়ে বসবাস করেন। তিনি জানাচ্ছেন চার থেকে পাঁচ ভরি সোনা ও নগর ৪০০০০টাকা বাড়িতে ছিল। সেগুলি সব চুরি হয়ে গেছে সকাল বেলায় এসে দেখেন প্রধান গেটে তালা দেওয়া অথচ বাড়ির গ্রিলের তালা ভেঙে সর্বোচ্চ চুরি করে নিয়ে গেছে।তিনি থানায় অভিযোগ জানিয়েছেন তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।


















