
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ, বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট নিউটাউন এর বিধায়ক বর্তমানে বিজেপি নেতা সব্যসাচী দত্ত বিগত দিনের মতো আজ সকালবেলা তার বাড়ি থেকে বের হন দুঃস্থ মানুষদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে। সেই সময় বিধাননগর পূর্ব থানার পুলিশ তার বাড়ির সামনে এসে তাকে বেরোতে বারণ করেন। সব্যসাচী দত্তের তরফ থেকে জানানো হয়, তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানিয়েছিলেন যে তিনি এই দুঃস্থ মানুষদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জিনিসপত্র তিনি প্রদান করবেন কিন্তু বিধান নগর কমিশনারেট এর তরফ থেকে কোনো উত্তর আসেনি।
এরপর পুরো বিষয়টি তিনি জানান বিজেপির রাজ্য দিলীপ ঘোষকে। যেহেতু দিলীপ ঘোষ তার বাড়ির কাছে থাকেন দিলীপ ঘোষ সঙ্গে সঙ্গে চলে আসেন সব্যসাচী দত্তের বাড়িতে। দিলীপ ঘোষের সাথে পুলিশের বেশকিছুক্ষন কথা কাটাকাটি হয়। এরপর সব্যসাচী দত্ত পুলিশকে প্রস্তাব দেন আইন মেনে, দূরত্ব বজায় রেখেই তিনি সাধারণ মানুষকে কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস দেবেন এরপর বিধান নগর পূর্ব থানার তরফ থেকে তাকে যেতে বলা হয় নিউটাউনে ডিসি অফিসে এবং সেখানে গিয়ে দরখাস্ত জমা দেন এরপরেও পুলিশ কথা না শুনলে খবর পেয়ে দিল্লিত থেকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ফোনে কথা বলে সব্যসাচী দত্ত কে আশ্বস্ত করে এবং পরবর্তীকালে অমিত সাহা জির সাথে কথা বলবে বলে জানান। পুলিশের অনুমতি না পাওয়ায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিতে যেতে পারেন নি সব্যসাচী দত্ত। অবশেষে তাঁর ওয়ার্ড অফিসে রেখে দেন খাদ্য সামগ্রী। এবং অনুমতি না পেয়ে শেষমেষ বাড়ি ফিরে যান সব্যসাচী দত্ত।



















