দুঃস্থ মানুষের সাহায্যে কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতি রবিবার নিউটাউনে বসবে বিনামূল্যে বাজার

দুঃস্থ মানুষের সাহায্যে কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতি রবিবার নিউটাউনে বসবে বিনামূল্যে বাজার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ মে, লকডাউনের মধ্যে অসহায় মানুষের জন্য নিউটাউনে ডাঃ এপিজে আবদুল কালাম গভমেন্ট কলেজের উদ্যোগে বিনামূল্যে বাজার বসানো হয়।করোনা আবহে লকডাউনের কারণে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। সেই সব মানুষগুলির মুখে খাওয়ার তুলে দিতে উদ্যোগী কলেজ পড়ুয়ারা। তাই বিনামূল্যে বাজার বসল নিউটাউনের ডাঃ এপি জে আব্দুল কালাম গভর্মেন্ট কলেজের সামনে। কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবং শিক্ষক, শিক্ষিকাদের সহযোগিতায় এই বাজার বসানো হলো।

নিউ টাউন থানার পুলিশের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে দিন আনা দিন খাওয়া মানুষ তারা বিনামূল্যে বাজার করছে। লকডাউনের প্রতি রবিবার কলেজের সামনে এই বিনামূল্যে বাজার বসবে বলে জানিয়েছে ছাত্র,ছাত্রীরা। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী- চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, নুডুলস-এর পাশাপাশি পাঁচ রকমের সবজি কুমড়ো, লঙ্কা, পটল, বেগুন, বরবটি সবই থাকছে। লকডাউন যতদিন চলবে এভাবেই বিনামূল্যে বাজার চলবে বলে জানায় কলেজের ছাত্র-ছাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top