দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ এপ্রিল, বীরভূমের সিউড়ির ফকিরপাড়া পাড়া গত বিবাদকে কেন্দ্র করে শুক্রবার রাতে শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে যেতেই পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করার অভিযোগ ওঠে উত্তেজিত জনতার বিরুদ্ধে।

পরিস্থিতি বেসামাল হয়ে ওঠার আগেই সেখানে গিয়ে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী এবং বেশ কিছুক্ষনের প্রচেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। এরপর ঘটনার আসল অভিযুক্তদের খোঁজে শুরু হয় তল্লাশি। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে রাতভর পুলিশ মোতায়েন ছিল সেখানে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top