দুটি বাসের রেষারেষিতে গাছে ধাক্কা একটি বাসের , আহত শিশু মহিলা সহ ২০ জন

দুটি বাসের রেষারেষিতে গাছে ধাক্কা একটি বাসের , আহত শিশু মহিলা সহ ২০ জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২০ শে আগস্ট :অপর একটি বাসের সাথে রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পাল্টি খায় একটি যাত্রীবাহী বাস। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলাএ চন্দ্রকোনা থানার বক্সীবাগান এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রোড রাজ্য সড়কের। ঘটনায় আহত শিশু, মহিলা সহ প্রায় ২০জন বাসের যাত্রী। ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসের সামনের অংশও।

আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে পাঠায় চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল আটটা নাগাদ চন্দ্রকোনা রোড ঘাটাল রুটের যাত্রীবাহী বাসটি রোড থেকে চন্দ্রকোনা টাউনের দিকে আসছিলো।পুলিশের প্রাথমিক অনুমান বাসের গতি বেশি থাকায় এবং রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ডান দিকের একটি গাছে ধাক্কা মেরে রাস্তার পাশেই পাল্টি খায়।

বাসে মোট ২২-২৫ জনের মতো যাত্রী ছিলো। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে সাময়িক ভাবে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ রাস্তায় কোনও স্পিডবেকার না থাকায় এই জায়গায় বাসের গতি নিয়ন্ত্রণে থাকে না, আর এর জেরেই একই জায়গায় বারবার দূর্ঘটনা ঘটছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top