
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৫ জানুয়ারি, গত ১৩ তারিখ দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন নিরীহ গ্রামবাসী। ১৫ তারিখ কুমড়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বক্সীরআটি গ্রামের ঘটনায় গ্রেফতার হল রোহিত মন্ডল (বয়স ৪৫)। বাবা সালাম মণ্ডল বাড়ির সোনাকেনিয়া গতকাল রাতে একটা সময় সোনাকেনিয়া বাজার থেকে তাকে আটক করেছে হাবড়া থানার পুলিশ।
আহত ব্যক্তির নাম নূর নবী মন্ডল (বয়স ৩৭)।তিনি গাছ কেনা-বেচার ব্যবসা করেন। বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। হাবড়া মাকালতলা-চাকলা রোড নিজেদের মধ্যে ঝামেলা করছিল একদল দুস্কৃতী। সাইকেলে যাচ্ছিল নূর নবী হটাৎ একটি গুলি ছিটকে এসে লাগে ওর হাতে ও পেটে। গুরুতর জখম যুবককে প্রথমে হাবড়া হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীনে রয়েছেন।



















