দুদিন পর পুকুরের জলে ভেসে উঠল নিখোঁজ যুবকের মৃতদেহ

দুদিন পর পুকুরের জলে ভেসে উঠল নিখোঁজ যুবকের মৃতদেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,পশ্চিম বর্ধমান: দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে এসে পুকুরের জলে নিখোঁজ হয়ে গিয়েছিল যুবক । বুধবার ভোরে পুকুরে ভেসে ওঠে তার মৃতদেহ । দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ । মৃতের নাম অপু সিং ( ২২ ) । সোমবার অন্ডাল গ্রামের বাগদি পাড়ায় দিদির বাড়িতে ভাই ফোঁটা নিতে এসে দুর্গাপুরের নব ওয়ারিয়ার বাসিন্ধা বছর ২২এর যুবক অপু সিং পুকুরের জলে তলিয়ে গিয়েছিল । রাতভর স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়েও তার হদিশ পায়নি । যুবকের খোঁজে পুকুরে শুরু হয়েছে তল্লাশি । মঙ্গলবার সকাল থেকে পুকুরে তল্লাশিতে নামে পেশাদার ডুবুরি দল । সারা দিন তল্লাশি চালিয়ে তাঁরাও ব্যর্থ হয় । সন্ধ্যার পর উদ্ধার কার্য বন্ধ করে দেয় তারা । বুধবার ভোরে পুকুরের জলে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা । খবর দেওয়া হয় অন্ডাল থানায় । পুলিশের তত্ত্বাবধানে পুকুর থেকে মৃতদেহ তোলা হয় । মৃতের জামাইবাবু সুশান্ত বাগদি জানান সোমবার বেলা বারোটা নাগাদ অপু পুকুরে গিয়েছিল স্নান করতে । বেলা দুটো নাগাদ বাড়ি না ফেরায় তাঁর খোঁজে পুকুর পাড়ে এসে দেখি অপুর প্যান্ট মোবাইল ফোন পুকুর পাড়ে থাকলে ও তার খোঁজ পাওয়া যায়নি । অপু পুকুরে তলিয়ে গেছে বলে আশঙ্কা হয় তাঁদের । স্থানীয়রা শুরু করে উদ্ধার কাজ । মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজে নামে পেশাদার ডুবুরি দল । সারাদিন তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পেতে ব্যর্থ হয় তারাও । বুধবার ভোরে নিজে থেকেই মৃতদেহটি ভেসে ওঠে পুকুরের জলে । ভাইফোঁটা নিতে এসে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় শোক নেমে এসেছে এলাকায় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top