
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২০ এপ্রিল, দুধ নষ্ট নয়, গ্রামের দুস্থদের সেই দুধ দিয়ে ছানা তৈরি করে মিষ্টি খাওয়ালেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। বসিরহাটের বিখ্যাত কাঁচাগোল্লা রসগোল্লা অন্যান্য মিষ্টান্ন গ্রামের ৬০টি দুস্থ পরিবারের হাতে প্রায় ৩০০ জনের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন সঙ্গে ছানা পাশাপাশি চাল, ডাল, সরিষার তেল। তার আগে গ্রামবাসীদের মাক্স ও স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে করোনা সচেতনতা বার্তা দিচ্ছেন তাঁরা।

জানা যায়, লকডাউনে ব্যবসায়ীদের দুধের জোগান হওয়া সত্ত্বেও দিতে না পারায় দুধ নষ্ট হচ্ছে।একদিকে বিভিন্ন জায়গায় তার মধ্যে বিভিন্ন কোম্পানি গুলো যেমন দুধ দিতে পারছে না।অন্যদিকে মিষ্টির দোকানদারদের সময় সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় পর্যাপ্ত পরিমাণে মিষ্টি করতে পারছে না। আবার করলোও সেটা বিক্রি করতে পারছেনা।তাই এবার বসিরহাটের মিষ্টান্ন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে যতদিন লকডাউন চলবে, দুধ নষ্ট না করে ছানা তৈরি করে বিভিন্ন মিষ্টি তৈরী করে গ্রামের দুস্থদের খাওয়াবেন।
বসিরহাট খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের মিষ্টান্ন ব্যবসায়ী রাহুল বৈদ্য এই উদ্যোগ নেন। এই সময় দুঃস্থ ও প্রসূতি মায়েদের জন্য প্রোটিন খাবার দরকার। তাই গ্রামের ৩০০ জন মানুষের কাছে মিষ্টির প্যাকেট সঙ্গে ছানা তুলে দেন। মিষ্টি পেয়ে খুশি শ্রীকৃষ্টপুর গ্রামবাসীরাও, এই ধরনের উদ্যোগকে রীতিমতো সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষরা।


















