নিজস্ব সংবাদদাতা ২৪ মার্চ ২০২১ আসানসোল: আসানসোল পৌরসভার ৫০ নং ওয়ার্ডের দুবে পরিবারের দেওয়াল লিখন কান্ড অমিত মালভিয়ার টুইট করার পর বিষয় জাতীয় ইস্যু তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে এক বয়স্ক মহিলাকে মারধরের অভিযোগ করা হয়।
চেলিডাঙায় সুবোধ দুবের পরিবারের সাথে ওই সংবাদ সম্মেলনে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ ঘটক বলেন যে, বিজেপি এই পারিবারিক বিরোধকে রাজনৈতিক রঙ দিচ্ছে। তিনি বলেন যে, এই দুবে পরিবারের সম্পত্তি বিতর্কিত। গত বেশ কয়েক বছরে তিনি ওই বাড়িতে যাননি। সিসিটিভি সেখানে ইনস্টল করা আছে, এর ফুটেজও পরীক্ষা করে দেখুন। তাদের পৈতৃক সম্পত্তির এই বিরোধ বহু বছরের পুরনো। তাঁর আত্মীয়রা যারা বিজেপি সমর্থক তারা ওই সম্পত্তি কবজা করতে চাইছেন। আর এতে মদত দিচ্ছেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। তৃণমূল পক্ষ থেকে মামলা করা হবে যিনি এই ভিডিওটা শেয়ার করেছেন এবং যিনি এই ভিডিও তৈরি করেছেন আমরা তার বিরুদ্ধে মানহানির মামলা করব।এমনটা জানান তৃণমূল নেতা অভিজিৎ ঘটক , বিজেপি আই টি সেলের টুইটকে কেন্দ্র করে এবার প্রতিবাদে নামছে আসানসোল তৃণমূল।



















