দুর্গাপুজোয় বাড়তি লোকাল ট্রেনের ব্যবস্থা রেলের, কৃষ্ণনগর-রানাঘাট-শান্তিপুর শাখায় বিশেষ পরিষেবা

দুর্গাপুজোয় বাড়তি লোকাল ট্রেনের ব্যবস্থা রেলের, কৃষ্ণনগর-রানাঘাট-শান্তিপুর শাখায় বিশেষ পরিষেবা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে শুধু কলকাতার দর্শনার্থীদের ভিড় বাড়ে না, শহরতলির পুজো মণ্ডপগুলিতেও ভিড় টানেন বহু মানুষ। মফস্বল থেকে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার পাশাপাশি কলকাতার বহু বাসিন্দাও প্যান্ডেল হপিংয়ের জন্য শহরতলির বিভিন্ন এলাকায় যান। ফলে উৎসবের মরশুমে লোকাল ট্রেনে যাত্রীদের চাপ বাড়ে। যাত্রীদের সেই বাড়তি চাপ সামাল দিতে শিয়ালদহ মেন লাইনে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

দুর্গাপুজোর সময় যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে কৃষ্ণনগর, রানাঘাট ও কল্যাণী শাখায় বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি কৃষ্ণনগর-শান্তিপুর রুটেও চলবে বিশেষ ইএমইউ লোকাল।

রাতভর পুজো পরিক্রমা শেষে বাড়ি ফেরার সময় ট্রেন পাওয়া নিয়ে অনেক যাত্রীর মধ্যেই দুশ্চিন্তা থাকে। বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তে সেই সমস্যা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা রাতের দিকে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে বাড়ি ফেরেন, তাঁদের জন্য এই পরিষেবা সহায়ক হতে পারে।

তবে বিশেষ ট্রেনগুলির নির্দিষ্ট সময়সূচি, চলাচলের দিন এবং স্টপেজ সম্পর্কে যাত্রীদের রেলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top