দুর্নীতি মামলার শুনানির আগেই বিজেপিতে যোগ, রবীন্দ্র জেনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

দুর্নীতি মামলার শুনানির আগেই বিজেপিতে যোগ, রবীন্দ্র জেনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে থাকা অবস্থাতেই বিজেপিতে যোগ দিলেন ওড়িশার প্রাক্তন বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ রবীন্দ্রকুমার জেনা। আগামীকাল মামলার শুনানি থাকলেও তার কয়েক ঘণ্টা আগেই তিনি অনুগামীদের নিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন। এই ঘটনা সামনে আসতেই বিরোধী মহল সরব হয়েছে এবং মামলা এড়াতেই দলবদল—এই অভিযোগ তুলেছে। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ‘ওয়াশিং মেশিন’ তত্ত্বও নতুন করে আলোচনায় এসেছে।
সূত্রের খবর, রবীন্দ্র জেনা দীর্ঘদিন ধরে Seashore চিটফান্ড মামলায় অভিযুক্ত। সিবিআইয়ের দাখিল করা চার্জশিটেও তাঁর নাম ছিল। বৃহস্পতিবার আদালতে মামলার শুনানি নির্ধারিত ছিল। তার আগে বুধবারই তিনি সমর্থকদের সঙ্গে বিজেপিতে যোগ দেন বলে জানা যায়। এই সময়কালকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে। তাদের দাবি, বিজেপি একটি ‘ওয়াশিং মেশিন’, যেখানে যোগ দিলেই দুর্নীতির অভিযোগ গুরুত্ব হারায়। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে তৃণমূল লেখে, বিজেপিতে যোগ দিলেই পুরনো অভিযোগ কার্যত অদৃশ্য হয়ে যায় এবং সময়ের সঙ্গে মামলার গতি কমে যায়—এই ধরনের অভিযোগই তারা তুলেছে।
অন্যদিকে বিজেপিতে যোগ দেওয়ার পর রবীন্দ্র জেনা বলেন, বিজেপিই একমাত্র দল যারা ওড়িশা ও দেশের উন্নয়ন করতে সক্ষম। তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি দল পরিবর্তনের কারণ হিসেবে উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন।
উল্লেখ্য, ২০১৪ সালে বিজেডির টিকিটে প্রথমবার সাংসদ হন রবীন্দ্র জেনা। ২০১৯ সালে নির্বাচনে তিনি বিজেপির কাছে পরাজিত হন। ২০২৪ সালের নির্বাচনে তাঁকে দল টিকিট দেয়নি। তাঁর স্ত্রী সুভাষিণী জেনা এখনও বিজেডির বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর দলবদল ঘিরে ওড়িশা ও জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top