
১১ এপ্রিল, কিংবদন্তী ধারাবাহিক রামায়ণের সুগ্রীব ও বালি উভয় চরিত্রে অভিনয় করেছিলেন শ্যামসুন্দর কালানি।ছোট থেকে বড়, সকল বয়সী মানুষেরাই দেখতেন রামায়ণ।করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন, সেই লকডাউনে মানুষ গৃহে যাতে সময় কাটাতে পারে তাই দূরদর্শনে ফের শুরু হয়েছে রামায়ণ।শ্যামসুন্দর অবশ্য আলাদা আলাদা মেকআপ করে চরিত্রদুটি করেছিলেন।সম্প্রতি তিনি ক্যান্সারে মারা যান।সেই শোক এতটাই গভীর যে তাঁর মৃত্যুর দিনটা নিয়েও এতদিন পর তৈরি হয়েছে ধোঁয়াশা।

রামায়ণের মাধ্যমেই তাঁর অভিনয় জগতে আসা। তবে রামায়ণ অভূতপূর্ব জনপ্রিয়তা পেলেও অভিনয়ের তেমন সুযোগ আর পাননি তিনি।প্রকৃতপক্ষে গত মার্চ মাসে তাঁর প্রয়াণ হলেও হঠাৎ করেই এখন তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর ‘ঘটা’ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরিবারের তরফে জানা যায় যে দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। প্রসঙ্গত, দূরদর্শনে আবার সম্প্রচারিত হচ্ছে ‘রামায়ণ’।তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন রামের চরিত্রাভিনেতা অরুণ গোভিল ও লক্ষ্মণের চরিত্রাভিনেতা সুনীল লহরী।



















