
ধূসর দাঁড়ি। কোঁচকানো ভ্রু-যুগল। চোখে চশমা। বয়সের ভারে নুয়ে পড়া চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মাথার সাদা টুপি স্কার্ফে জড়ানো। গায়ে হালকা আকাশি রঙা মলিন পাঞ্জাবি৷ দেখুন তো এই বৃদ্ধ লোকটিকে চিনতে পারেন কি না? শুক্রবার সকালে অমিতাভ বচ্চনের টুইটারের পাতায় বেশ জাঁকিয়ে বসেছেন এই বৃদ্ধ। সন্দিগ্ধ মনে কৌতূহলী চাহনি – কে ইনি? ইনি অমিতাভ বচ্চন। সুজিত সরকারের নতুন ছবি ‘গুলাবো সিতাবো’-তে এহেন অবতারেই দেখা যাবে বিগ বি‘কে।


















