দেগঙ্গার প্রাণী সম্পদ দপ্তরের দরজার তালা ও সিন্দুক ভেঙে চুরি

দেগঙ্গার প্রাণী সম্পদ দপ্তরের দরজার তালা ও সিন্দুক ভেঙে চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ জানুয়ারি, দেগঙ্গার প্রাণী সম্পদ দপ্তরের দরজার তালা ও সিন্দুক ভেঙে চুরির ঘটনা ঘটল।আজ সকাল থেকেই চাঞ্চল্য দেগঙ্গার বিডিও অফিস পাড়ায়।

জানা গিয়েছে, আজ সকালে এক কর্মী দপ্তর খুলতে এসে দেখেন প্রথম ও দ্বিতীয় তলার সবকটি ঘরের তালা ভাঙা।সাথে পাশে সিন্দুকটিও ভেঙ্গে পড়ে আছে মেঝেতে। সরকারি দপ্তরের সমস্ত জিনিস পত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে।

তারপরই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় সাথে পুলিশ সমস্তকিছু খতিয়ে দেখছে।তবে কত টাকা চুরি হয়েছে তা এখনও কেউ স্পষ্ট বলতে পারেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top