
নিজস্ব সংবাদদাতা,দেগঙ্গা ,৮ ই জুন: দেগঙ্গা থানায় এলাকায় ধরা পড়ল ব্যাটারি চুরি চক্র*।
২৪টি ব্যাটারি সহ গ্ৰেপতার দুই অভিযুক্ত মনিরুল মন্ডল, নজরুল মন্ডল।গতকাল রাতে গোপনসূত্রে খবর পেয়ে কলসূর পঞ্চায়েতের রাণীহাটি গ্ৰামে সাহিনূর মন্ডলের বাড়ি হানা দিয়ে চোরাই ব্যাটারি উদ্ধার করে পুলিশ।হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত দুই ব্যাক্তি।পুলিশ ব্যাটারি গুলি বাজেয়াপ্ত করে অভিযুক্তদের বারাসত আদালতে পাঠিয়েছে।উল্লেখ্য গত ২ জুন গভীর রাতে বারাসত-হাসনাবাদ শাখার হাড়োয়া রোড ষ্টেশনের স্টোর রুমের তালা ভেঙে ৪৪টি ব্যাটারি চুরি যায়, যে ব্যাটারি গুলি রেলের সিগন্যাল ইন্টারলকিং মেনন্টস করার কাজে রাখা ছিল।পুলিশ এখন তদন্ত করে দেখছে রেলের চুরি যাওয়া ব্যাটারির সাথে এই উদ্ধার করা ব্যাটারির কোনও যুগসূত্র আছে কিনা।



















