দেনার দায়ে হাইটেনশন তারে হাত দিয়ে আত্মহত্যা যুবকের

দেনার দায়ে হাইটেনশন তারে হাত দিয়ে আত্মহত্যা যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাত,দক্ষিণ ২৪ পরগনা,৭ ই জুলাই :দেনার দায়ে ইলেকট্রিক পোস্টে উঠে হাইটেনশন তারে হাত দিয়ে আত্মহত্যা যুবকের । ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে অশোকনগরের নোনাতলা এলাকায় ।পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সমরেশ সরদার ,বয়স ২৬ ।বাড়ি দক্ষিণ ২৪ পরগনা গোসাবা এলাকায়। কাজের সুবাদে দীর্ঘদিন ধরে সমরেশ তার স্ত্রী ও সাত বছরের পুত্র সন্তানকে নিয়ে এই এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন ।শনিবার রাত একটা নাগাদ ঘর থেকে হঠাৎ বেরিয়ে ইলেকট্রিক পোস্টে উঠে ১১ হাজার ভোল্টের তারে আত্মহত্যা করে ।রাতেই ইলেকট্রিক বিভাগের লোকজন এবং দমকল বিভাগ এসে ইলেকট্রিক পোস্টের ওপর থেকে যুবককে নামিয়ে অশোকনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top