দেনার দায়ে আত্মঘাতী এক ব্যক্তি

দেনার দায়ে আত্মঘাতী এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৯ই সেপ্টেম্বর : দেনার দায়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম অরবিন্দ জানা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিরিঞ্চিবাড়ি এলাকায়। স্ত্রীর চিকিৎসা সহ এলাকায় বিভিন্ন অর্থলগ্নী সংস্থার সাথে কাজ করতে গিয়ে বাজারে প্রচুর দেনা হয়ে গিয়েছিলেন তিনি। সে কারনে পাওনাদাররা প্রতি নিয়ত তাগাদা দিতেন। পাওনাদারদের সেই চাপ সহ্য করতে না পেরেই রবিবার রাতে গলায় ফাঁস দিয়ে অরবিন্দ বাবু আত্মঘাতী হয়েছেন বলে দাবী করেছেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তড়িঘড়ি উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top