নিজস্ব সংবাদদাতা,সুতি, ২৯ শে ডিসেম্বর :সুতি রমাকান্তপুর এলাকায় একটি ইটভাটা থেকে ইট বার করার সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু একজনের, আহত হয়েছে আরও তিনজন শ্রমিক।মৃত চন্দন সিংহ নামে ওই শ্রমিকের বাড়ি রমাকান্তপুর ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রতি দিনের মত শনিবারও এই ইট ভাটায় কাজ করতে আসেন পার্শবর্তী এলাকায় শ্রমিকেরা। ভাটা থেকে নতুন ইট বার করার সময় খামাল দেওয়া ইটের দেয়াল ধসে পরে এবং দেওয়ালের নিচে চাপা পড়ে যায় ৫ জন শ্রমিক। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দন সিং নামে এক শ্রমিকের। বাকি তিনজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ও অন্যান্য শ্রমিকেরা। আহতদের উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। শ্রমিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দেয়াল চাপা পড়ে মৃত এক, আহত আরও তিন
দেয়াল চাপা পড়ে মৃত এক, আহত আরও তিন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















