দেশকে করোনা মুক্ত করতে এবার ভারতের পাশে দাঁড়াল ইসরো

দেশকে করোনা মুক্ত করতে এবার ভারতের পাশে দাঁড়াল ইসরো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ এপ্রিল, ভারতকে করোনা মুক্ত করতে প্রযুক্তিগত ও আর্থিক দুদিকেই সাহায্যের জন্য এগিয়ে এল ইসরো।দেশে করোনা সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে, গত ২৫ তারিখ থেকে গোটা দেশে চলছে লকডাউন।এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সামর্থ মতো অনেকেই টাকা দিয়েছেন।এবার এই তহবিলে ৫ কোটি টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরো সাথে প্রযুক্তি গত দিক থেকে সাহায্যের কথা জানাল ইসরো।

কে শিবন জানান, করোনা মোকাবিলায় ভারতের পাশে সর্বদা ইসরো আছে।এই টাকা ইসরোতে কর্মরত সমস্ত গবেষক, কর্মী, বিজ্ঞানীদের একদিনের বেতন থেকে দেওয়া হবে।পাশাপাশি কম খরচে উন্নতমানের সব চিকিৎসার সরঞ্জাম তৈরী করতে প্রস্তুত ইসরো।

ইতিমধ্যে ইসরো কম খরচে চিকিৎসার জন্য বহু সরঞ্জাম তৈরী করা শুরু করে দিয়েছে।এই সরঞ্জামগুলো পৌঁছে যাবে দেশের নানান প্রান্তে।ডাক্তা , নার্স ও প্যারামেডিকেল স্টাফ সবার আত্মরক্ষার জন্য উপকরণ তৈরী করছে ইসরো।পূর্ব পরিকল্পনা মতো এই বছরেই বহু রকেট তৈরির কথা ছিল, কিন্তু দেশের এই ভয়াবহ অবস্থাতে সকল কাজ বন্ধ রাখা হয়েছে, তাদের এখন একটাই লক্ষ হয়ে উঠেছে কিভাবে দেশের সাহায্যে আসা যায়।দেশ সহ গোটা বিশ্বের এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু হবে তাদের আবার এই কাজ।

করোনা আটকাতে বিভিন্ন পরীক্ষার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে।কম খরচে ভেন্টিলেটার, টেস্ট কিট, পিপিই, মাস্ক, সব কিছু তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে।অন্যদিকে দিল্লির আই আই টি কম সময়ে করোনা ধরে দেওয়ার কিট নিয়ে এসেছে, যার দামও কম। এর সাহায্যে পরীক্ষা আরও সহজ হবে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top