
নয়াদিল্লি: গোটা দেশের গরীব মানুষের কথা ভেবে ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে গোটা দেশজুড়ে এই প্রকল্পের সুবিধা পেলেও বাংলার মানুষ তা থেকে বঞ্চিত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ভোটের নামে এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, এই প্রকল্পে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকায় রাজনীতির অভিযোগ এনেছিলেন তিনি। লোকসভা ভোটে বিপুল জয় পেয়ে ক্ষমতার শীর্ষে ফের নরেন্দ্র মোদী। ইতিমধ্যে মন্ত্রিসভাও গঠন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে হর্ষবর্ষন।


















