
৭ জানুয়ারি, দেশের সকল সংস্থার কর্মীদের কাজের দিন সংখ্যা ও সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা ম্যারিন।সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ১২০-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সানা ফিনল্যান্ডবাসীদের জন্য এমনটাই ঘোষণা করলেন।যা সকলে সানার তরফ থেকে এক বড় উপহার হিসেবে নিলেন।
এর আগে দেশটিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন এবং কর্মদিবস ছিল পাঁচদিন। সাথে কর্মঘণ্টা ছিল আট ঘণ্টা। এখন থেকে কর্মদিবস একদিন কমার পাশপাশি কর্মঘণ্টাও দিনে দুই ঘণ্টা করে কমে গিয়েছে। এক সন্তানের জননী সানা ম্যারিন মাত্র ২৭ বছর বয়সে ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে কাউন্সিল প্রধান হিসেবে নির্বাচিত হন। দেশটির রাজনৈতিক অঙ্গনে দ্রুত উন্নতি হওয়ার পেছনে তাঁর বিশাল উদ্যোগকে সকলেই স্বীকার করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন।তিনি আগে থেকেই এরূপ সিদ্ধান্তের কথা ভেবেছিলেন কারণ তিনি মনে করেছিলেন কাজের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানো খুবই জরুরি।তাতে মানসিক ও শারীরিক উভয়দিকেই সুস্থ থাকবেন মানুষ।তিনি লক্ষ্য করেছেন, প্রতিবেশী দেশ সুইডেনে কাজের সময় কমানোয় কাজে শ্রমিকরা অনেক বেশি মন দিয়েছেন ও তাতে কোম্পানির উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।তাই প্রধানমন্ত্রী হয়ে আসার পরই সানা প্রথম এদিকে নজর দেন।
সানা বলেন, ” এ দেশের জনগণের প্রিয়জন-পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর, জীবনকে উপভোগ করার অধিকার রয়েছে।আমি মনে করি, এটা ফিনল্যান্ডবাসীর জন্য খুবই সুখের খবর। এটা কোনো নারীঘটিত সিদ্ধান্ত নয়, বরং ভোটারদের প্রতি দায়বদ্ধতার অংশ”।


















