
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২ এপ্রিল, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিল তমলুকের কন্যা।মহামারি করোনা মোকাবিলায় কোমর বেঁধে যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। কিন্তু এই মহামারি রোখা কোনো একটি সরকারের একার পক্ষে সম্ভব নয়।তাই একের পর এক সংগঠন ও সাধারণ মানুষ আর্থিক সহায়তা দিয়ে রাজ্য সকারের পাশে দাঁড়িয়েছে। এবার এই ভয়াবহ পরিস্থিতিতে নিজের সামর্থ মতো সাহায্যের হাত বাড়াল ছোট্ট তমলুক কন্যা।
এই মহামারি মোকাবিলায় বৃহস্পতিবার তমলুকের কন্যা অঙ্কিতা ঘড়োই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে ২৫ হাজার টাকা জেলা শাসক পার্থ ঘোষ এর হাতে তুলে দেয়। অঙ্কিতার এরূপ কাজে গর্বিত তমলুকবাসী।এরূপ পরিস্থিতিতে টাকা দিয়ে সাহায্য করতে পেরে খুশি অঙ্কিতা ও তার পরিবারও।



















