দেশে প্রথম মৃত্যু ‘ডেল্টা প্লাসে’

দেশে প্রথম মৃত্যু ‘ডেল্টা প্লাসে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪শে জুন, ২০২১ : এ বার ডেল্টা প্লাসই দেশে প্রথম জীবন কাড়ল। এই স্ট্রেনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ বছর বয়সী এক মহিলা। ২৩ মে মৃত্যু হয়েছে তাঁর। এ ছাড়াও ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মধ্য প্রদেশের আরও ৪ জনের শরীরে। সেই রাজ্যের স্বাস্থ্যশিক্ষা মন্ত্রী বিশ্বাস সরং এ কথা জানিয়েছেন।যে মহিলা ডেল্টা প্লাসের মারা গিয়েছেন , তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন ১৭ মে। পরবর্তীকালে তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিং করে জানা যায়, তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছিলেন।

এর আগেও একজন ভোপালের বছর ৬৫-র মহিলা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই সুস্থ হয়ে উঠেছিলেন। তাঁর টিকার দুই ডোজ় নেওয়া ছিল। কিন্তু যে মহিলা প্রাণ হারিয়েছেন, তাঁর টিকার কোনও ডোজ়ই নেওয়া ছিল না।ভারতে এখনও অবধি ৪০ জন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে। তবে চিকিৎসকরা আপাতত এ কথা মানতে নারাজ যে তৃতীয় ঢেউ ডেকে আনবে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই। ইন্সটিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টেগ্রেটেড বায়োলজির ডিরেক্টর চিকিৎস অনুরাগ আগরওয়াল বলেছেন, “এই পর্যায়ে দাঁড়িয়ে আপাতত এমন কোনও প্রমাণ নেই যা তৃতীয় ঢেউয়ের কারণ হিসাবে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টই দায়ী থাকবে বলে ইঙ্গিত দেয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top