দোল পূর্ণিমার দিনে আকাশে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতে দেখা যাবে ‘ব্লাড মুন’ দৃশ্য

দোল পূর্ণিমার দিনে আকাশে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতে দেখা যাবে ‘ব্লাড মুন’ দৃশ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – আজ মঙ্গলবার দোল পূর্ণিমার দিনই আকাশে দেখা গেল খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। ফাল্গুন পূর্ণিমা তিথিতে এই চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে চলে এসে চাঁদের আলো আংশিকভাবে ঢেকে দেয়। এর ফলে চাঁদ লালচে বা তাম্রবর্ণ ধারণ করতে পারে, যা অনেকেই ‘ব্লাড মুন’ নামে চেনেন। এই মহাজাগতিক দৃশ্য ভারতীয় আকাশেও আংশিকভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রহণ শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে এবং শেষ হয়েছে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। মোট সময়কাল ছিল প্রায় ৩ ঘণ্টা ২৫ মিনিট। ভারতে দুপুরের সময় গ্রহণ শুরু হওয়ায় প্রথমদিকে এটি স্পষ্টভাবে দেখা যায়নি, তবে শেষের দিকে আকাশে কিছুটা দৃশ্যমান হয়েছে। কলকাতার আকাশে চাঁদ ওঠার পর থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল এবং প্রায় ১ ঘণ্টা ৯ মিনিট ধরে এটি দেখা গেছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয়। সেই অনুযায়ী সূতককাল শুরু হয়েছে সকাল ৬টা ২০ মিনিটে এবং গ্রহণ শেষ হওয়া পর্যন্ত তা বহাল ছিল। সূতককালকে অনেক জায়গায় অশুভ সময় হিসেবে ধরা হয়, তাই এই সময় নতুন কাজ, পুজো-পাঠ, রান্না বা খাওয়াদাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
একইসঙ্গে দোল উৎসবের সঙ্গে এই গ্রহণের বিশেষ যোগ তৈরি হয়েছে। কোথাও কোথাও হোলিকা দহন ও অন্যান্য ধর্মীয় আচার পালন নিয়ে সূতককাল মেনে সময় নির্ধারণে সংশয় দেখা দিয়েছে। এক নজরে এই চন্দ্রগ্রহণের সময়সূচি ছিল — আংশিক গ্রহণ শুরু বিকেল ৩টা ২০ মিনিটে, পূর্ণ চন্দ্রগ্রহণ বিকেল ৪টা ৩৪ মিনিট থেকে ৫টা ৩২ মিনিট পর্যন্ত, আংশিক গ্রহণ শেষ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং উপছায়ার সমাপ্তি রাত ৭টা ৫৩ মিনিটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top