
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৯ মার্চ, আজ বসিরহাট মহকুমার হাসনাবাদ শিয়ালদাহ লোকাল আপ ও ডাউন লোকাল বন্ধ।আজ সোমবার সারা দিনে চারটি নির্দিষ্ট সময়ের ৪ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে।
ট্রেন বাতিলের জন্য সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।রীতিমতো ক্ষুব্ধ যাত্রীরা। জানা গিয়েছে, দোল যাত্রার জন্য শিয়ালদা হাসনাবাদ লোকাল চারটি নির্দিষ্ট সময় ট্রেন বাতিল করা হয়েছে।


















