ধর্মতলা থেকে দীঘা যাওয়ার পথে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস

ধর্মতলা থেকে দীঘা যাওয়ার পথে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মারিশদা ,২৪শে জুন : কোলকাতার ধর্মতলা থেকে দীঘা যাওয়ার পথে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। আহত হলেন বাসের চল্লিশজন যাএী। মারিশদা থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালের ভর্তি করেন। তাদের মধ্যো কয়েকজনের অবস্থায় সঙ্কটজন বলে জানাগেছে। সোমবার ভোর ৩ টের সময় ধর্মতলা থেকে দিঘা আসছিল যাত্রীবাহী বাসটি। ১১৬ বি জাতীয় সড়কের মারিশদার গয়াগিরি কাছে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। বাসের এক যাত্রী বলেন বাসের চালক ও হেল্পার তিনজন কোলঘাটে মদ্যপান করে তারপরেই দ্রুত গতিতে বাস চালাচ্ছিলো। মদ্যপানের জেরেই বাসটি উল্টে যায় বলে বাসযাএীদের অভিযোগ। ঘটনার পর বাসের চালক হেল্পার সহ তিনজন পালিয়ে যায়। মারিশদা থানার পুলিশ দুর্ঘটনা গ্রস্থ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়*।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top